ধারাঃ ৯৮। কেহ যদি কোন গবাদিপশু যাহা তাহার নিজ সম্পত্তি বা তাহার তত্বাবধানে আছে, রাস্তায় বিচরণ করিতে বা কোন সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিতে দেন, তবে সে ব্যক্তি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে, অথবা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।