ধারাঃ ৯৬। সাধারণের কোন প্রমোদাগার বা ভোজনালয়ের মালিক হইয়া কেহ যদি জ্ঞাতসারে সেখানে মাতলামি বা অন্য কোন প্রকার উচ্ছৃঙ্খল আচরণ বা কোন প্রকার জুয়াখেলা চলিতে দেন, তবে সে ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।