ধারাঃ ৯৪। ধারা ৯৩ উলেস্নখিত রূপ সংবাদ পাওয়ার পরও কেহ যদি পূর্বাহ্ণে পুলিশের অনুমতি না লইয়া উক্তরূপ কোন সম্পত্তির রদবদল করেন, গলাইয়া ফেলেন বিকৃত করেন বা সরাইয়া ফেলেন অথবা রদবদল করান, গলাইয়া ফেলান, বিকৃত করান বা সরাইয়া ফেলেন অনুরূপ সম্পত্তি চোরাই বা প্রতারণামূলকভাবে প্রাপ্ত হইয়াছে প্রমানিত হইলে সেই ব্যক্তি ছয় মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা একহাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।