ধারাঃ ৯৩। কোন বন্ধকী ব্যবসায়ী, পুরাতন জিনিসের ব্যবসায়ী বা ধাতু নির্মিত জিনিসের কারিগর পুলিশের নিকট হইতে কোন সম্পত্তি চুরি হওয়ার বা প্রতারণামূলকভাবে অপসারিত হওয়ার সংবাদ পাওয়ার পর পুলিশের দেওয়া বিবরণের সহিত সামঞ্জস্যপূর্ণ কোন সম্পত্তি প্রাপ্ত হন, অথবা অনুরূপ দ্রব্যাদি বন্ধক, বিক্রয়, বিনিময় বা রদবদলের জন্য তাহাকে দেওয়ার প্রস্তাব প্রাপ্ত হন এবং সেই ব্যক্তি যদি অকারণ বিলম্ব না করিয়া নিকটবর্তী থানায় সংবাদ দিতে ব্যর্থ হন এবং যেই ব্যক্তির নিকট হইতে তিনি উহা পাইয়াছেন বা যেই ব্যক্তি উহা দেয়ার প্রস্তাব করিয়াছেন তাহার নাম ও ঠিকানা দিতে ব্যর্থ হন, তবে তিনি দুইশত টাকা পযনর্ত্ম অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।