ধারাঃ ৯২। যদি কেহ কোন সরকারি হাসপাতাল বা কারাগারের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ব্যতীত কোন সুরাসারবিশিষ্ট বা উত্তেজক মাদকদ্রব্য অথবা মত্ততা সৃষ্টিকারী ঔষধ বা সংমিশ্রণ উক্ত হাসপাতাল বা কারাগারের অভ্যন্তরে, অথবা কোন শৃঙ্খলাবদ্ধ বাহিনীর দখলমুক্ত কোন ব্যারাকে বা দালানের অভ্যন্তরে অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে লইয়া যান বা লইতে চেষ্টা করেন, তবে সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন এবং সেই সুরা জাতীয় বা মাদকদ্রব্য, ঔষধ বা সংমিশ্রণ সরকারের বাজেয়াপ্ত হইবে।