ধারাঃ ৯১। যদি কাহারও দখলে এমন কিছু থাকে বা কেহ এমন কিছু কোনভাবে হস্তান্তর করে অথবা বিক্রয় করিতে বা বন্ধক দিতে চান যাহা চোরাই বা প্রতারণার মাধ্যমে অর্জিত বলিয়া মনে করার কারণ বিদ্যমান, সেই ব্যক্তি যদি তাহার উক্ত সম্পত্তি সম্পর্কে হিসাব দিতে ব্যর্থ হন তবে তিনি এক বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।