ধারাঃ ৯০। পুলিশ অফিসার বা কোন প্রতিরক্ষা বাহিনীর সদস্য বা বর্ডার গার্ড অব বাংলাদেশ এর সদস্য এবং অনুরূপ পদে কার্যরত ব্যক্তি ভিন্ন অপর কেহ যদি আইনসঙ্গতভাবে প্রাপ্ত ক্ষমতা ব্যতীত তরবারি, আগ্নেয়াস্ত্র বা আক্রমন করার জন্য কোন অস্ত্র বা কোন বিস্ফোরক বা ক্ষার জাতীয় পদার্থে সজ্জিত হইয়া কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে অবস্থান করেন তবে যে কোন পুলিশ অফিসার তাহাকে নিরস্ত্র করিতে পারিবেন এবং সেই অস্ত্র বা পদার্থ আটক করিতে পারিবেন, সেই ব্যক্তি পুলিশ কমিশনার কর্তৃক আরোপিত অনূর্ধ্ব এক হাজার টাকা জরিমানা এক মাসের মধ্যে পরিশোধ করিয়া উহা খালাস না করিলে উহা সরকারে বাজেয়াপ্ত হইবে।