ধারাঃ ৯। এই অধ্যাদেশ বা ১৮৬১ সনের পুলিশ আইনে (১৮৬১ সনের ৫নং আইন) অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইনে যাহাই বিহিত থাকুক না কেন সরকার অথবা ইন্সপেক্টর জেনারেল এই অধ্যাদেশবলে নিযুক্ত কোন পুলিশ অফিসারকে ১৮৬১ সনের পুলিশ আইন (১৮৬১ সনের ৫নং আইন) অনুসারে গঠিত পুলিশ বাহিনীতে এবং ১৮৬১ সনের পুলিশ আইন (১৮৬১ সনের ৫নং আইন) অনুসারে গঠিত পুলিশ বাহিনীতে নিযুক্ত কোন পুলিশ অফিসারকে অত্র অধ্যাদেশে গঠিত পুলিশ বাহিনীতে বদলি করিতে পারিবেন এবং বদলির ফলে সংশ্লিষ্ট পুলিশ অফিসার সকল বিষয়ে যেই বাহিনীতে বদলি হইয়াছেন সেই বাহিনী যেই আইনে গঠিত হইয়াছে সেই আইনের অধীনে নিযুক্ত একজন পুলিশ অফিসার বলিয়া গণ্য হইবেন।