ধারাঃ ৮৯। কাহাকেও যদি সূর্যাস্ত ও সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে নিম্নরূপ অবস্থায় পাওয়া যায়- ক) সন্তোষজনক জবাব ব্যতীত বিপদজ্জনক যন্ত্রপাতিতে সজ্জিত; অথবা খ) সন্তোষজনক জবাব ব্যতীত মুক আবৃত অথবা অন্যভাবে ছদ্মবেশ পরিহিত; অথবা গ) সন্তোষজনক জবাব ব্যতীত কোন বাসগৃহ বা অন্য কোন দালানে অথবা কোন নৌযানে বা নৌকায় অথবা কোন যানবাহনে উপস্থিত; অথবা ঘ) সন্তোষজনক জবাব ব্যতীত কোন রাস্তায়, আঙিনায় বা অন্য কোন স্থানে শায়িত বা ঘোরাফেরারত; অথবা ঙ) সন্তোষজনক জবাব ব্যতীত বলপূর্বক গৃহে প্রবেশের কোন যন্ত্রপাতিসহ তবে সেই ব্যক্তি এক বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে…