ধারাঃ ৮৮। কেহ যদি জ্ঞাতসারে দমকল বাহিনীকে বা উহার কোন অফিসার বা কর্মীকে অগ্নিকান্ডের মিথ্যা সংকেত দেন বা দেওয়ান, তাহা রাস্তায় অবস্থিত অগ্নিসংকেত দ্বারা বা সংবাদ পাঠাইয়া বা অন্য যে কোন ভাবেই হউক, অথবা অনুরূপ মিথ্যা সংকেত দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে রাস্তায় অবস্থিত অগ্নিসংকেত যন্ত্রের কাঁচ ভাঙ্গেন বা উহা অন্য কোন রূপে বিনষ্ট করেন তবে সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত কারাদন্ডে বা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ডে বা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।