ধারাঃ ৮৭। কেহ যদি সরকারের মালিকানাধীন বা সরকারী প্রয়োজনে হস্তগত কোন বাসগৃহ বা গৃহ প্রাঙ্গন বা উহার সহিত সংযুক্ত কোন ভূমি বা অঙ্গন, দালান, স্মৃতিস্তম্ভ বা কাঠামোতে অথবা কোন নৌকা, নৌযান বা যানবাহনে ইচ্ছাকৃতভাবে অনধিকার প্রবেশ করেন তবে তিনি কোন ক্ষতি করিয়া থাকুন বা না থাকুন, একশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।