ধারাঃ ৮৫। পুলিশ কমিশনারের আদেশক্রমে যাহা তদুদ্দেশ্যে নির্দিষ্ট করিয়া রাখা হয় নাই, সর্বসাধারণের ব্যবহার্য সেইরূপ কুয়া, পুকুর, দীঘি, ডোবা অথবা চৌবাচ্চায় বা উহার পার্শ্বে যদি কেহ গোসল করেন বা বস্ত্রাদি ধৌত করেন তবে সেই ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।