ধারাঃ ৮৪। যদি কেহ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে ভিক্ষা করেন, ভিক্ষা চান অথবা সমবেদনা করিয়া ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে কোন ঘা, ক্ষত, দৈহিক ব্যাধি বা বিকৃতি অনাবৃত রাখেন বা প্রদর্শন করেন তবে সেই ব্যক্তি একমাস মেয়াদের কারাদন্ডে দন্ডনীয় হইবেন।