ধারাঃ ৮৩। যদি কেহ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা উহার নিকটে বাহ্য, প্রস্রাব করিয়া উৎপাত সৃষ্টি করে অথবা তাহার তত্ত্বাবধানে থাকা সাত বৎসরের কম বয়স্ক কোন শিশুর দ্বারা অনুরূপ উৎপাত সৃষ্টি করান বা থুথু অথবা কোন পরিত্যক্ত জিনিসপত্র বা আবর্জনাদি নিক্ষেপ করেন যাহাতে পথচারীদের বিরক্তি উৎপাদন হইতে পারে, তবে সে ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।