ধারাঃ ৮২। কেহ যদি পুলিশ কমিনার কর্তৃক প্রণীত কোন বিধির বিরুদ্ধাচরণ করিয়া কোন কৌতুক, সঙ্গীত বা এমন অন্য কোন অনুষ্ঠান প্রদর্শন করেন যাহাতে জনতা আকৃষ্ট হইতে পারে, অথবা যদি বিরাট আকারে বিজ্ঞাপন, ছবি, মূর্তি বা প্রতীক কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে এমনভাবে স্থাপন করেন যাহাতে যাত্রীদের পথরুদ্ধ হইতে পারে বা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাগণের বিরুদ্ধে বিরক্তি ঘটিতে পারে তবে তিনি দুইশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।