ধারাঃ ৮১। কেহ যদি শানিত্মভঙ্গের উস্কানি দেওয়ার উদ্দেশ্যে বা যাহাতে অশানিত্ম ঘটিতে পারে সে জন্য কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোনরূপ হুমকি দেন বা গালিগালাজপূর্ণ বা অপমানজনক কথা ব্যবহার করেন, তিনি দুইশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।