ধারাঃ ৮। (১) সরকার কর্তৃক সময় সময় নির্ধারিতসংখ্যক পুলিশ ইন্সপেক্টর ও অন্যান্য শ্রেণীর অধঃস্তন কর্মচারী থাকিবে; (২) ইন্সপেক্টর জেনারেল কর্তৃক ইন্সপেক্টরগণ নিযুক্ত হইবেন এবং অন্যান্য সকল অধঃস্তন অফিসার এমন একজন ঊর্ধ্বতন অফিসার কর্তৃক নিযুক্ত হইবেন, যিনি ডেপুটি কমিশনার অপেক্ষা নিম্ন পদমর্যাদা সম্পন্ন নহেন এবং পুলিশ কমিশনার এই বিষয়ে লিখিত আদেশ দ্বারা যাহাকে নির্দিষ্ট করিয়া দিবেন। (৩) নির্ধারিত পদ্ধতিতে ও শর্তাবলীসাপেক্ষে অধঃস্তন কর্মচারীদের নিযুক্ত করা হইবে; (৪) প্রত্যেক অধঃস্তন কর্মচারী নিযুক্তির পর দ্বিতীয় তফসিলে প্রদত্ত নমুনা মোতাবেক ফরমে কমিশনার স্বাক্ষর ও সীলমোহরযুক্ত একটি সার্টিফিকেট…