ধারাঃ ৭৯। যদি কেহ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য কোন স্থানে বা সেখান হইতে দৃষ্টিগোচরে, স্বেচ্ছায় এবং অশালীনভাবে নিজ দেহ এমনভাবে প্রদর্শন করেন যাহা, কোন গৃহ বা দালানের ভিতর হইতে হউক বা না হউক, কোন মহিলা দেখিতে পান, অথবা স্বেচ্ছায় কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন মহিলাকে উক্ত্যক্ত করেন বা তাহার পথ রোধ, অথবা কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে অশালীন ভাষা ব্যবহার করিয়া বা অশস্নীল শব্দ, অঙ্গভঙ্গি বা মন্তব্য করিয়া কোন মহিলাকে অপমান বা বিরক্ত করেন, তবে সেই ব্যক্তি এক বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে, অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।