ধারাঃ ৭৮। যদি কোন ব্যক্তি রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা সেখানে হইতে দৃষ্টিগোচরে স্বেচ্ছায় এবং অশালীনভাবে নিজ দেহ এমনভাবে প্রদর্শন করেন যাহা এমন কোন রাস্তা বা সাধারণের ব্যবহার্য স্থান হইতে এবং গৃহ বা দালানের ভিতর হইতে হউক বা না হউক, দেখা যায়, অথবা রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা কোন অফিসে, ষ্টেশনে বা অবতরণ ক্ষেত্রে যদি অশালীন ভাষা ব্যবহার করেন অথবা অশালীন, অসংযত বা শৃঙ্খলা বর্জিত আচরণ করেন, তবে তিনি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ড অথবা, পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।