ধারাঃ ৭৭। যদি কেহ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে অথবা সেখান হইতে দৃষ্টিগোচরে, কোন গৃহ, দালানের ভিতরে থাকিয়া হউক বা না হউক, এমনভাবে নিম্নলিখিত কোন কাজ করে, যাহাতে কোন রাস্তা বা সাধারণের ব্যবহার্য স্থান হইতে তাহা দেখা বা শোনা যায়- ক) বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি বা অশস্নীল দেহভঙ্গির দ্বারা কাহারও মনোযোগ আকর্ষণ করা বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করা অথবা; খ) বেশ্যাবৃত্তির উদ্দেশ্যে কোন ব্যক্তিকে আহ্বান করা বা বিরক্ত করা; তবে সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।