ধারাঃ ৭৬। পুলিশ কমিশনারের আদেশক্রমে তদুদ্দেশ্যে নির্দিষ্ট স্থান ভিন্ন কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা তাহার নিকট বা সেখান হইতে দৃষ্টিগোচরে কেহ কোন পশু জবাই করিলে বা পশুর মৃতদেহ বা চামড়া পরিস্কার করিলে উক্ত ব্যক্তি পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।