ধারাঃ ৭৪। কোন ব্যক্তি যদি কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন যানবাহন বা যানবাহনের অংশ বিশেষ নির্মাণ করেন অথবা দুর্ঘটনার দরুন ঘটনাস্থলেই মেরামত অনিবার্য হওয়া ব্যতীত কোন যানবাহন বা যানবাহনের অংশ মেরামত করেন, অথবা উহাতে কোন উৎপাদন বা অন্য কাজ চালান যাহার ফলে যানবাহন চলাচলের অসুবিধা সৃষ্টি হয় অথবা জনসাধারণ বা পার্শ্ববর্তী স্থানের বাসিন্দাগণ বিরক্ত হন, তবে সেই ব্যক্তি এক বছর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে বা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।