ধারাঃ ৭৩। কোন ব্যক্তি পুলিশ কমিশনার কর্তৃক অনুমতি প্রদত্ত সময় বা স্থান ভিন্ন অন্য কোন সময়ে বা স্থানে কোন পশু বা যানবাহন ভাড়া দেওয়া বা বিক্রয় করিবার জন্য রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে প্রদর্শন করেন অথবা কোন পশু বা যানবাহন পরিস্কার করেন তবে সেই ব্যক্তি একশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।