ধারাঃ ৭২। কোন ব্যক্তি যদি কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে- ক) অবহেলার সহিত কোন পশু এমনভাবে ছাড়িয়া দেন যাহাতে কোন ব্যক্তি বা জন্তুর বিপদ, ক্ষতি, আতঙ্ক বা বিরক্তি সৃষ্টি হইতে পারে; অথবা খ) কোন হিংস্র কুকুর বা অন্য কোন জন্তুকে শিকল না পরাইয়া ছাড়িয়া রাখেন; অথবা গ) কোন কুকুর বা অন্য কোন জন্তুকে কোন ব্যক্তি বা জন্তুকে আক্রমণ করার জন্য লেলাইয়া দেন, তবে সেই ব্যক্তি পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।