ধারাঃ ৭০। কোন ব্যক্তি যদি নিম্নলিখিতভাবে কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে প্রতিবন্ধক সৃষ্টি করেন- ক) যে গাড়িতে মালপত্র বোঝাই করিতে হইবে বা যাহা হইতে মালপত্র নামাইতে হইবে অথবা যে গাড়ীতে যাত্রী উঠাইতে বা যাহা হইতে যাত্রী নামাইতে হইবে, সেই গাড়ি অনুরূপ প্রয়োজনে অতিরিক্ত সময় সেই স্থানে দাঁড়াইয়া রাখিয়া; অথবা খ) সেই স্থানে কোন গাড়ি ফেলিয়া অন্যত্র চলিয়া যাইয়া; তবে সেই ব্যক্তি একশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।