ধারাঃ ৭। (১) সরকার একজন পুলিশ কমিশনার নিয়োগ করিবে, যিনি ইন্সপেক্টর জেনারেলের নিয়ন্ত্রণাধীনে এই অধ্যাদেশে বর্ণিত ক্ষমতাবলী প্রয়োগ করিবেন এবং কর্তব্যসমূহ পালন করিবেন। (২) সরকার এক বা একাধিক অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার নিয়োগ করিতে পারে, যাহারা পুলিশ কমিশনারকে স্বীয় ক্ষমতা প্রয়োগে এবং কর্তব্য সম্পাদনে সাহায্য করিবেন। পুলিশ কমিশনার সাধারণ অথবা বিশেষ আদেশক্রমে যেরূপ ক্ষমতা ও কর্তব্য তাহাদের উপর ন্যস্ত করিবেন তাহারা তদ্রূপ ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদন করিবেন। (৩) সরকার বিভিন্ন সময়ে যেরূপ নির্ধারণ করিবে তদ্রূপ পদ্ধতিতে এবং শর্তাবলী সাপেক্ষে পুলিশ কমিশনার,…