ধারাঃ ৬৯। কোন ব্যক্তি যদি পায়ে চলার পথে প্যারাম্বুলেটার ভিন্ন কোন গাড়ি চালান, চড়িয়া বেড়ান, ঠেলিয়া লইয়া যান, নড়াচড়া করান বা রাখিয়া যান, যাহাতে ঐ গাড়ি উক্ত পায়ে চলা পথে আড়াআড়িভাবে বা পথের উপর থাকে তবে সেই ব্যক্তি একশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন।