ধারাঃ ৬৭। কোন ব্যক্তি যদি রাস্তায় গাড়ি চালাইবার সময় যদি যথেষ্ট কারণ ব্যতীত রাস্তার বাম পার্শ্বে থাকিতে ব্যর্থ হন, অথবা একই দিকে চলমান কোন গাড়িকে অতিক্রম করিবার সময় সেই গাড়ির ডান পার্শ্বে থাকিতে ব্যর্থ হন অথবা পুলিশ কর্তৃক প্রণীত কোন যানবাহন বিধি লঙ্ঘন করেন, তবে দুইশত টাকা পর্যন্ত অর্থদন্ডে দন্ডনীয় হইবেন ।