ধারাঃ ৬৫। কোন ব্যক্তি ৪০, ৪১ বা ৪২ ধারা অনুসারে প্রদত্ত আদেশ লঙ্ঘন করিয়া মহানগরী এলাকায় প্রবেশ বা প্রত্যাবর্তন করিলে, অথবা ৪৭ (২) ধারা অনুসারে মঞ্জুরীকৃত অনুমতিসহ উক্ত এলাকায় প্রবেশ বা প্রত্যাবর্তন করিবার পর অনুমতিপত্রে নির্দিষ্ট সময় উর্ত্তীণ হইলেও উক্ত এলাকার বাহিরে চলিয়া যাইতে ব্যর্থ হইলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে, অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।