ধারাঃ ৫৭। বাহিনীর সদস্য নহে এবং কোন ব্যক্তি যদি পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত এই বাহিনীর পোশাক পরিধান করেন অথবা এমন কোন পোশাক পরিধান করেন যাহা দেখিতে বাহিনীর পোশাকের অনুরূপ তবে সেই ব্যক্তি এক মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা দুইশত টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবেন।