ধারাঃ ৫৬। কোন পুলিশ অফিসার যদি পরওয়ানা ব্যতিরেকে গ্রেফতারকৃত কোন ব্যক্তিকে যুক্তিসঙ্গত সময়ের অতিরিক্ত বা ফৌজদারি কার্যবিধির ১৬৭ ধারায় ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া ২৪ ঘন্টার অতিরিক্ত তাহার হেফাজতে আটক রাখেন তবে তিনি ছয় মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবেন।