ধারাঃ ৫৫। কোন পুলিশ অফিসার যদি তাহার হেফাজতে আটক কোন ব্যক্তির প্রতি বিনা কারণে ব্যক্তিগত নির্যাতন করেন অথবা কোন আসামীর প্রতি ভীতি প্রদর্শন করেন, অথবা আইন মোতাবেক তাহাকে গ্রেফতার না করার প্রতিশ্রুতি দান করেন তবে, তিনি এক বৎসর মেয়াদ পর্যন্ত কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডিত হইবেন।