ধারাঃ ৫৩। কোন পুলিশ অফিসার যদি আইনসঙ্গত ক্ষমতা ব্যতীত বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোন দালানে, নৌযানে বা স্থানে প্রবেশ করেন বা তলস্নাশি করান অথবা কাহাকেও প্রবেশ করান বা কাহারও দ্বারা তলস্নাশি করান, তবে তিনি এক বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।