ধারাঃ ৫২। কোন পুলিশ অফিসার যদি বাহিনী হইতে বাদ পড়িবার অব্যবহিত পরেই তাহার নিযুক্তির সার্টিফিকেট, অথবা অস্ত্রশস্ত্র, সাজ-সরঞ্জাম, পোশাক ও অন্যান্য যাহা কিছু তাহার কর্তব্য পালনের জন্য সরবরাহ করা হইয়াছিল, তাহা প্রত্যর্পণ করিতে স্বেচ্ছায় অবহেলা বা অস্বীকার করেন, তবে তিনি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় দন্ডে দন্ডনীয় হইবেন।