ধারাঃ ৫০। কোন পুলিশ অফিসার যদি কাপুরুষতা দোষে অথবা পুলিশ অফিসার হিসাবে তাহার পালনীয় কোন আইনের বিধান বা কোন নিয়মকানুন বা আদেশ স্বেচ্ছায় লঙ্ঘনের দোষে দোষী হন তিনি ছয় মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।