ধারাঃ ৫। (১) খুলনা মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী থাকিবে যাহা খুলনা মহানগরী পুলিশ নামে অভিহিত হইবে। (২) সরকার বিভিন্ন সময়ে যেরূপ নির্দেশ দান করিবে তদ্রূপ সংখ্যক বিভিন্ন পদমর্যাদা অফিসার লইয়া তদ্রূপ পদ্ধতিতে এই বাহিনী গঠিত হইবে এবং ইহার সংগঠনও তদ্রূপ হইবে।