ধারাঃ ৪৯। কোন ব্যক্তি যদি পুলিশ অফিসার হিসাবে চাকরি পাওয়ার জন্য বা চাকরি হইতে অব্যাহতি পাওয়ার জন্য কোন মিথ্যা বিবৃতি দান করেন বা মিথ্যা তথ্যাদি ব্যবহার করেন, তবে সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে বা পাঁচশত টাকা পর্যন্ত অর্থদন্ডে অথবা উভয় প্রকার দন্ডে দন্ডনীয় হইবেন।