ধারাঃ ৪৭। (১) ৪০, ৪১ বা ৪২ ধারা অনুসারে প্রদত্ত আদেশবলে যাহাকে মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাওয়ার নির্দেশ দেওয়া হইয়াছে এইরূপ কোন ব্যক্তি যদি- (ক) নির্দেশ অনুসারে চলিয়া যাইতে ব্যর্থ হন; অথবা (খ) চলিয়া যাওয়ার পর সেই আদেশ নির্দিষ্ট সময়ের মধ্যে (২) উপ-ধারা অনুসারে পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত পুনরায় মহানগরী এলাকায় প্রবেশ করেন; তবে পুলিশ কমিশনার তাহাকে গ্রেফতার করাইতে পারিবেন এবং উক্ত এলাকার বাহিরে তৎকর্তৃক নির্দিষ্ট কোন স্থানে অপসারিত করিতে পারিবেন। (২) যাহার বিরুদ্ধে ৪০, ৪১ বা ৪২ ধারা অনুসারে কোন আদেশ দেওয়া হইয়াছে, পুলিশ কমিশনার এইরূপ কোন ব্যক্তিকে অস্থায়ীভাবে ও শর্তসাপেক্ষে মহানগরী এলাকায়…