ধারাঃ ৪৫। (১) ৪০, ৪১ বা ৪২ ধারা অনুসারে প্রদত্ত কোন আদেশ দ্বারা অসন্তুষ্ট হইলে আদেশ প্রদত্ত হওয়ার তারিখ হইতে ত্রিশ দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবেন। (২) এই ধারা অনুসারে আপীল স্মারকলিপির আকারে দায়ের করিতে হইবে। যেই আদেশের বিরুদ্ধে আপীল করা হইবে, তাহার বিরুদ্ধে আপত্তির হেতুবাদসমূহ স্মারকলিপিতে সংক্ষেপে সন্নিবেশিত করিতে হইবে এবং সংশ্লিষ্ট আদেশ বা উহার জাবেদা নকল উহার সহিত দাখিল করিতে হইবে। (৩) আপীল দায়ের হওয়ার পর সরকার আপীলকারীকে ব্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে বক্তব্য পেশ করার যুক্তিসঙ্গত সুযোগ দান করিবে এবং তৎপর প্রয়োজনবোধে আরও অনুসন্ধানাদির পর যে আদেশের বিরুদ্ধে আপীল হইয়াছে তাহা…