ধারাঃ ৪৪। (১) কোন ব্যক্তি ৪০, ৪১ বা ৪২ ধারা অনুসারে আদেশ দেওয়ার পূর্বে পুলিশ কমিশনার অবশ্যই সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সাধারণ প্রকৃতি সম্পর্কে এবং তাহার বিরুদ্ধে যে আদেশ দেওয়া হইবে সে সম্পর্কে তাহাকে লিখিয়া জানাইবেন এবং ঐগুলির কৈফিয়ৎ দেওয়ার জন্য তাহাকে যুক্তিসঙ্গত সুযোগ দান করিবেন; (২) উক্ত ব্যক্তি যদি কোন সাক্ষীর জবানবন্দী গ্রহণ করার জন্য দরখাস্ত করেন তবে পুলিশ কমিশনার সেই সাক্ষীর জবানবন্দী গ্রহণ করিবেন, অবশ্য পুলিশ কমিশনার যদি মনে করেন যে, বিরক্তি ও বিলম্ব ঘটাইবার উদ্দেশ্যে উক্ত দরখাস্ত করা হইয়াছে, তবে সেইরূপ মনে করিবার কারণ লিপিবদ্ধ করিয়া তিনি সাক্ষ্য গ্রহণ করিবেন না; (৩) উক্ত ব্যক্তি…