ধারাঃ ৪২। যদি কোন ব্যক্তি নিম্নলিখিত অপরাধে দন্ডিত হইয়া থাকে ঃ (ক) দন্ডবিধির (১৮৬০ সনের ৪৫ নং আইন) ১২তম, ১৬তম বা ১৭তম অধ্যায় অনুসারে; (খ) দেহ ব্যবসা দমন আইন (১৯৩৩ সনের ৬ নং বঙ্গীয় আইন) অনুসারে; (গ) শুল্ক আইন (১৯৬৯ সনের ৪ নং আইন) অনুসারে; অথবা (ঘ) এই অধ্যাদেশের ৭৭, ৭৮, ৭৯, ৮৪, ৮৯ অথবা ৯১ ধারা অনুসারে তিন বা ততোধিক বার। সেইক্ষেত্রে পুলিশ কমিশনারের যদি এইরূপ বিশ্বাস করিবার যু্ক্িতসঙ্গত কারণ থাকে যে, উক্ত ব্যক্তি পুনরায় একই অপরাধ বা একই আইন অনুসারে অন্য কোন অপরাধ করিতে পারেন, তবে তিনি লিখিত আদেশ দ্বারা উক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাইবার এবং উক্ত এলাকায় প্রবেশ…