ধারাঃ ৪১। পুলিশ কমিশনারের নিকট যখনই প্রতীয়মান হইবে যে- (ক) কোন ব্যক্তির গতিবিধি বা কার্যকলাপ অপর কোন ব্যক্তি বা কোন সম্পত্তির পক্ষে আতঙ্ক, বিপদ বা ক্ষতির কারণ হইয়াছে বা হইতেছে; অথবা (খ) এইরূপ বিশ্বাস করিবার, যুক্তিসঙ্গত কারণ আছে যে, উক্ত ব্যক্তি বলপ্রয়োগ বা হাঙ্গামাজনিত অপরাধ অথবা দন্ডবিধির (১৮৬০ সনের ৪৫ নং আইন) ১২তম, ১৬তম বা ১৭তম অধ্যায়ের বিধান অনুসারে দন্ডনীয় অপরাধে লিপ্ত হইয়াছে বা লিপ্ত হইতে উদ্যত হইয়াছে অথবা অনুরূপ কোন অপরাধের সহায়তা করিতে উদ্যত হইয়াছেন; তখন পুলিশ কমিশনার লিখিত আদেশ দ্বারা ঐ ব্যক্তিকে হাঙ্গামা বা আতঙ্ক রোধ করার জন্য প্রয়োজনীয় আচরণ করিবার অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে…