ধারাঃ ৪০। পুলিশ কমিশনারের নিকট যখনই প্রতীয়মান হইবে যে, কোন স্থানে কোন কু-লোকদের বা ব্যক্তিসমষ্টির গতিবিধি বা অবস্থান বিপজ্জনক বা আতঙ্কজনক অথবা যুক্তিসঙ্গত সন্দেহ সৃষ্টি করিতেছে বা করিতে পারে যে, উক্ত দল, সমষ্টি বা উহার সদস্যরা বে-আইনী দুরভিসন্ধি পোষণ করিতেছে, তখন তিনি লিখিত আদেশ দ্বারা উক্তরূপ দল বা সমষ্টির সদস্যদিগকে হাঙ্গামা বা অনিষ্ট রোধের জন্য যেরূপ প্রয়োজন সেইরূপ আচরণ করার, অথবা নির্দিষ্ট সময়ের মধ্যে ছত্রভঙ্গ হইয়া মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাওয়ার এবং উক্ত এলাকায় প্রবেশ বা প্রত্যাবর্তন না করার নির্দেশ দিতে পারিবেন।