ধারাঃ ৩৯। (১) পুলিশ কমিশনারের নিকট যখন প্রতীয়মান হয় যে, কোন সরকারি কারখানায় অথবা কোন স্থানে নির্মাণাধীন বা চালু কোন শিল্প বা বাণিজ্য প্রতিষ্ঠানে নিযুক্ত ব্যক্তিদের আচরণ বিবেচনায় সেই স্থানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা প্রয়োজন, তখন তিনি যেরূপ যথোপযুক্ত মনে করিবেন ততসংখ্যক অতিরিক্ত পুলিশ সেই স্থানে প্রেরণ করিতে পারিবেন এবং যতদিন উক্তরূপ প্রয়োজন বিদ্যমান থাকিবে, ততদিন সেই স্থানে তাহাদিগকে নিযুক্ত রাখিতে পারিবেন; (২) পুলিশ কমিশনার বিভিন্ন সময়ে উক্ত কারখানা বা প্রতিষ্ঠান যে ব্যক্তি নির্মাণ করিতেছেন বা চালাইেেতছেন সেই ব্যক্তিকে উক্ত অতিরিক্ত পুলিশ নিয়োগের খরচ বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদানের…