ধারাঃ ৩৮। (১) কোন স্থানে শানিত্ম রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা অথবা কোন বিশেষ শ্রেণীর বা শ্রেণীসমূহের অপরাধের ক্ষেত্রে এই অধ্যাদেশের বা অন্য কোন আইনের বিধান বলবৎ করার জন্য অথবা পুলিশের অন্য কোন কর্তব্য পালনের জন্য যে কোন ব্যক্তির আবেদনক্রমে পুলিশ কমিশনার অতিরিক্ত যে কোন সংখ্যক পুলিশ প্রেরণ করিতে পারিবেন। (২) এইরূপ অতিরিক্তসংখ্যক পুলিশ আবেদনকারীর খরচে নিয়োগ করা হইবে, কিন্তু তাহারা পুলিশ কমিশনারের আজ্ঞাধীন থাকিবেন এবং পুলিশ কমিশনার যতদিন প্রয়োজন মনে করিবেন ততদিনের জন্য তাহারা নিযুক্ত হইবেন। (৩) যে ব্যক্তির আবেদনক্রমে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হইয়াছে সেই ব্যক্তি যদি কোন সময় উহাদিগকে প্রত্যাহার করার…