ধারাঃ ৩৭। কোন পুলিশ অফিসার যদি কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন পশু দেখিতে পান যাহা এমন অসুস্থ বা গুরুতররূপে আহত এবং তাহার শারীরিক অবস্থা এমন যে, তাহার মতে উক্ত পশু নিধন করা উচিত, তবে সেইরূপ ক্ষেত্রে উক্ত পশুর মালিক যদি অনুপস্থিত থাকেন বা উক্ত পশু তৎক্ষনাৎ নিধন করার সম্মতি দিতে অস্বীকার করেন, তবে পুলিশ অফিসার যে এলাকায় উক্ত পশু আছে তথাকার ভারপ্রাপ্ত পশু চিকিৎসককে ডাকিয়া পাঠাইবেন, পশু চিকিৎসক যদি এই মর্মে সার্টিফিকেট দেন যে, পশুটি এইরূপ অসুস্থ বা উহার শারীরিক অবস্থা এইরূপ যে, উহাকে বাঁচাইয়া রাখা নির্মম তবে পুলিশ অফিসার মালিকের সম্মতি ছাড়াই উক্ত পশু নিধন করিতে বা করাইতে পারিবেন।…