ধারাঃ ৩৫। (১) সাধারণের ব্যবহার্য কোন প্রমোদাগারে অথবা কোন জনসমাবেশে বা সভায় যেখানে জনসাধারণ আমন্ত্রিত হন বা যাহা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে, সেখানে কোন গুরুতর বিশৃঙ্খলা অথবা শাস্তিভঙ্গ বা উপস্থিত লোকদের স্পষ্ট ও অত্যাসন্ন দৈহিক বিপদ রোধ করার উদ্দেশ্যেই সেই স্থানে, সমাবেশে বা সভায় সর্বোচ্চ পদমর্যাদার যে পুলিশ অফিসার উপস্থিত থাকিবেন তিনি সেখানে জনসাধারণের প্রবেশ পদ্ধতি সম্পর্কে এবং জননিরাপত্তা রক্ষার জন্য যেরূপ প্রয়োজন মনে করিবেন সেইরূপ নির্দেশ দিতে পারিবেন। (২) উক্তরূপ প্রত্যেক স্থানে, সমাবেশ বা সভায় (১) উপ-ধারার বিধান প্রয়োগ এবং তদানুসারে প্রদত্ত কোন নির্দেশ কার্যকরী করার জন্য সেখানে…