ধারাঃ ৩৪। (১) দাঙ্গা বা গুরুতর গোলযোগ রোধ অথবা দমনের উদ্দেশ্যে পুলিশ কমিশনার লিখিত আদেশ দ্বারা অস্থায়ীভাবে কোন দালান বা স্থান বন্ধ করিতে বা উহার দখল লইতে পারিবেন এবং সেখান হইতে সকল বা যে কোন ব্যক্তিকে বাহির করিয়া দিতে অথবা তিনি যেমন যুক্তিযুক্ত মনে করিবেন সেইরূপ লোককে সেইরূপ শর্তাধীনে প্রবেশ করিতে দিতে পারিবেন; (২) যদি (১) উপ-ধারা অনুসারে গৃহীত ব্যবস্থার দরুন উক্ত দালান বা স্থানের আইনসঙ্গত দখলকারী সাংঘাতিকরূপে/বাস্তবিক ক্ষতিগ্রস্ত হন, তবে উক্ত ব্যবস্থা গ্রহণের তারিখ হইতে এক মাসের মধ্যে পুলিশ কমিশনারের নিকট দরখাস্ত করিলে সেই ব্যক্তি উক্ত ক্ষতির জন্য যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ লাভের অধিকারী হইবেন।…