ধারাঃ ৩৩। পুলিশ কমিশনারের মতে যদি জনসাধারণের বা কোন স্থানে বসবাসকারী বা সম্পত্তির দখলকারী লোকদের বিরক্তি, গোলমাল, অস্বস্তি বা ক্ষতি নিবারণকল্পে প্রয়োজন হয়, তবে তিনি লিখিত আদেশ দ্বারা নিম্নলিখিত কার্যকলাপ নিষিদ্ধ, সীমিত, নিয়ন্ত্রণের জন্য ঐগুলির উপর শর্ত আরোপ করিতে পারিবেন- (ক) কোন এলাকায়, গৃহপ্রাঙ্গণে বা যানবাহনে নিম্নলিখিত গুলির ব্যবহার বা একটানাভাবে ব্যবহার- (এক) কোন কন্ঠসঙ্গীত বা যন্ত্রসঙ্গীত; (দুই) মাইক্রোফোন, লাউড স্পীকার বা সঙ্গীত বা অন্য কোন শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র; (তিন) কোন শব্দ উৎপাদনকারী যন্ত্রপাতি বাজাইয়া, পিটাইয়া, ঘর্ষণ করিয়া ফুঁ-দিয়া বা অন্যভাবে ব্যবহারের দ্বারা…