ধারাঃ ৩২। দেশে প্রচলিত অন্য কোন আইনে যাহাই থাকুক না কেন, সরকারের পূর্ব অনুমোদনক্রমে সরকার কর্তৃক প্রদত্ত নির্দেশসাপেক্ষে পুলিশ কমিশনার, পুলিশের (অপারেশন) কার্যক্রম চালানোর জন্য যে কোন যানবাহন রিকুইজিশন করিতে পারিবেন। তবে শর্ত এই যে, যদি পুলিশ কমিশনার তড়িৎ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে বলিয়া মনে করেন, তিনি সরকারের পূর্ব অনুমোদন ব্যতিরেকেই যে কোন যানবাহন রিকুইজিশন/তলব করিতে পারিবেন। কিন্তু এইক্ষেত্রে তৎক্ষণাৎ এইরূপ রিকুইজিশন সম্পর্কে সরকারের নিকট প্রতিবেদন পাঠাইবেন।